জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আজম হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে আধাবেলা হরতাল পালিত হচ্ছে।
হরতালের কারণে সকাল থেকে শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তেমন কোন যানবাহনও চলাচল করতে দেখা যায়নি। তবে হরতালের সমর্থনে কোথাও কোনো পিকেটিং করতে দেখা যায়নি।
সকাল সাড়ে ৮টায় জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হকের নেতৃত্বে শহরের ভিক্টোরিয়া রোড থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়।
এর আগে মঙ্গলবার বিকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের গুলিতে খুন হন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আজম।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে টাঙ্গাইল পৌরশহরে আধাবেলা হরতালের ডাক দিয়েছে শ্রমিক দল।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
টাঙ্গাইলে শ্রমিক দলের হরতাল চলছে
জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আজম হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে আধাবেলা হরতাল পালিত হচ্ছে। হরতালের কারণে সকাল থেকে শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে





