চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী আমির আহমদ খান বিএনপি সমর্থিত প্রার্থী জালাল আহমদকে সর্মথন দেয়ায় জয়-পরাজয়ের নতুন হিসাব-নিকাশ শুরু করেছেন ভোটাররা।
শুক্রবার বিকাল ৪টায় এক সংবাদ সম্মেলনে জাপা প্রার্থী আমির আহমদ খান (আনারস প্রতীক) প্রচারণা বন্ধ করে বিএনপি প্রার্থী জালাল আহমদকে (কাপপিরিচ) মার্কায় সর্মথন দেন।
তিনি জানান, নির্বাচন চলাকালে প্রতিপক্ষের সকল প্রকার হুমকি-ধমকি উপেক্ষা করে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের পাশে থাকবো। আজ (শুক্রবার) থেকে কাপপিরিচ মার্কার প্রচারণা চালিয়ে যাব। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিএনপি সমর্থিত প্রার্থীর প্রধান এজেন্ট কবির চৌধুরী।
আগামী ২৩ মার্চ রোববার চতুর্থ দফায় উপজেলা নির্বাচনে আনোয়ারসহ চট্টগ্রামের ৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেইচ[/b]
শ্রেণীহীন
বিএনপি প্রার্থীকে সমর্থন করলো জাপা প্রার্থী
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী আমির আহমদ খান বিএনপি সমর্থিত প্রার্থী জালাল আহমদকে সর্মথন দেয়ায় জয়-পরাজয়ের নতুন হিসাব-নিকাশ শুরু করেছেন ভোটাররা





