[b]সাতক্ষীরা:[/b] সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও জামায়াতের আমির আব্দুল খালেকের বাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নওয়াপাড়া ইউনিয়নের কান্তা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা টাইম নিউজকে জানিয়েছেন, সকালে যৌথবাহিনী জামায়াতের কর্মী আনারুলকে গুলি করে হত্যা করে। আওয়ামী লীগের ক্যাডাররা যৌথবাহিনীর এ কর্মকান্ডে সাহস পেয়ে নওয়াপাড়া চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)'র সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, সেখানে ফোর্স পাঠানো হয়েছে।
শ্রেণীহীন
সাতক্ষীরায় জামায়াত নেতার বাড়িতে ভাঙচুর ও আগুন
সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও জামায়াতের আমির আব্দুল খালেকের বাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা।





