সাভারে পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগ নেতাসহ ৫ জনকে কুপিয়েছে সন্ত্রাসীরা। বুধবার রাত ৮টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের রাজ্জাক প্লাজার পাশের গলিতে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ও তার সহকর্মীরা রাজ্জাক প্লাজার পাশের গলি দিয়ে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে আগে থেকে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে এলোপাতাড়ি কোপাতে থাকে।
একপর্যায়ে আবু সাঈদ মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে পথচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় সুপার ক্লিনিকে ভর্তি করেন। এদের মধ্যে আবু সাঈদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয়েছে।
এদিকে যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করার খবর পেয়ে ধামরাইয়ের সংসদ সদস্য আব্দুল মালেকসহ স্থানীয় আওয়ামী'লীগ নেতাকর্মীরা তাদের হাসপাতালে দেখতে আসেন।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, সন্ত্রাসী হামলার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি।
[b]সাভার, ২৭ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ
[/b]
শ্রেণীহীন
সাভারে যুবলীগ নেতাসহ ৫ জনকে কুপিয়েছে সন্ত্রাসীরা
সাভারে পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগ নেতাসহ ৫ জনকে কুপিয়েছে সন্ত্রাসীরা। বুধবার রাত ৮টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের রাজ্জাক প্লাজার পাশের গলিতে এই সন্ত্রাসী হামলার ঘটনা





