মাগুরা সদর উপজেলার চাপড়া গ্রামে নির্মাণাধীন ব্রিজ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে দুইজন নিখোঁজ ও ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জাগলা-কুচিয়ামোড়া সড়কের চাপড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকের নাম জানা যায়নি। এলাকাবাসী জানান, মাগুরা সদর উপজেলার জাগলা-কুচিয়ামোড়া সড়কের চাপড়া এলাকায় খালের ওপরে ব্রিজ নির্মাণের কাজ চলছিল। ব্রিজের ঢালাইয়ের কাজ করছিলেন শ্রমিকরা। এসময় হঠাৎ করে ব্রিজটি ধসে পড়ে। ব্রিজের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হন। নিখোঁজ হন দুই শ্রমিক। আহত হন আরও ৫ জন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর হাসপাতালের বয় শহিদুল ইসলাম শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
ব্রীজ ধসে শ্রমিকের মৃত্যু , আহত ৫
মাগুরা সদর উপজেলার চাপড়া গ্রামে নির্মাণাধীন ব্রিজ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে দুইজন নিখোঁজ ও ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জাগলা-কুচিয়ামোড়া সড়কের চাপড়া এলাকায় এ ঘটনা ঘটে।





