দেশব্যাপী সাম্প্রদায়িক অপশক্তির হত্যা ও নৈরাজ্যের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীসহ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সকল নাগরিককে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি বলেন, সনাতনী জনগোষ্ঠিই হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা ও মূল্যবোধের মূল শক্তি। এ জন্য মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তি বার বার তাদের ওপর আঘাত হেনেছে।
নির্বাচন-উত্তর সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সনাতনী ধর্মের মানুষদের হত্যা করে সাম্প্রদায়িক অপশক্তি প্রতিশোধ নেয়ার চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।
শিল্পমন্ত্রী আজ মৃ্ঙ্গলবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বাগদেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত বাণী অর্চনা-১৪২০ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। বাংলাদেশ সচিবালয় পূজা উদ্যাপন ও কল্যাণ পরিষদ অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের সভাপতি সুনীল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সংগঠনের যুগ্ম সম্পাদক অনুপ কুমার বাড়ৈ বক্তব্য রাখেন।
আমির হোসেন আমু বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন বানচালের মাধ্যমে সাংবিধানিক শূণ্যতা সৃষ্টি করে একটি অপশক্তিকে ক্ষমতায় আনার চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় এ অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ সমাজ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
তারা উগ্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার পরামর্শ দেন।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]
অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে:আমু
দেশব্যাপী সাম্প্রদায়িক অপশক্তির হত্যা ও নৈরাজ্যের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীসহ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সকল নাগরিককে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আমুসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর তামীম আমু, শাজাহান ও ফারুক খানসহ আসামিদের বিরুদ্ধে শিগগির ফরমাল চার্জ
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, শাজাহান খান ও ফারুক খানসহ হেভিওয়েট আসামিদের বিরুদ্ধে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
জুলাই গণহত্যা ৮ সাবেক মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসে তদন্ত শেষ করার নির্দেশ
জুলাই-আগস্টে ‘হত্যা-গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক ৭ মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ১৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
সালমান আমু মেননসহ নতুন মামলায় গ্রেফতার ১০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, অভিনেত্রী শমী কায়সারসহ ১০ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
















