হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১ কেজি ২শ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে। এ সময় একজনকে আটক কেরেছে পুলিশ। বুধবার রাত নয়টার দিকে তাকে আটক করা হয়।
বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার রুহুল আমিন জানান, আটক শরীফুল ইসলাম মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত সাড়ে আটটার দিকে বিমানবন্দরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে এবং তাকে সন্দেহজনক মনে হওয়ায় তার ব্যাগ তল্লাশি করে এ স্বর্ণ উদ্ধার করা হয়। একটি বারে ১ কেজি ও অন্য একটিতে ২শ’ গ্রাম স্বর্ণ ছিল।
তিনি জানান, আটক শরীফুলের গ্রামের বাড়ি যশোরের বেনাপোলে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]