জামালপুর শহরের পাথালিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে হোসেন (৫) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে। পুলিশ শিশু হত্যাকারীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোর রাতে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পাথালিয়া গ্রামের আপেল এবং আমজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই ঘটনার জের ধরে আমজাদের ছেলে আমিনুল সোমবার সন্ধ্যায় আপেলের ছোট দুই শিশু পুত্রকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী কলার বাগানে নিয়ে যায়। দুই শিশুকে না পেয়ে রাতে এলাকায় মাইকিং করা হয়।
মঙ্গলবার ভোর রাতে আপেলের এক ছেলে কলাবাগান থেকে পালিয়ে এসে জানায় তার ছোট ভাইকে মেরে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। এলাকার লোকজন এবং পুলিশ কলা বাগানে গিয়ে ঘাতক আমিনুলকে আটক করে। এ সময় মাটির নিচে পুঁতে রাখা শিশু হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এই ঘটনায় এলাকাবাসীরা শিশুর লাশ নিয়ে মিছিল করে হত্যাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছে।
[b]জামালপুর,৪ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
জামালপুরে শিশুকে হত্যা করার পর ঘাতক গ্রেফতার
জামালপুর শহরের পাথালিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে হোসেন (৫) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে। পুলিশ শিশু হত্যাকারীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোর রাতে লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পাথালিয়া গ্রামের আপেল এবং আমজাদের





