সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সীমান্তবর্তী পাথরের চর এলাকায় জামালপুর ৩৫ বিজিবির উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ত্রাণ বিতরণ করেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি লবণ, পাঁচ প্যাকেট খাবার স্যালাইন, এক প্যাকেট মোমবাতি, একটি গ্যাস লাইট ও ১ কেজি মুড়ি।
এ সময় উপস্থিত ছিলেন ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন, পাথরের চর বিওপির কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “বিজিবি সব সময় মানুষের পাশে রয়েছে। আমাদের সামর্থ্য অনুযায়ী নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। জিঞ্জিরাম নদীর ভাঙনে যেসব পরিবারের বসতবাড়ি বিলীন হয়েছে, তাদের মধ্যে ৩০টি পরিবারকে এই সহায়তা দেওয়া হয়েছে।”
এস