নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কানুচর গ্রামে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ৩০ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইলসহ ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা চার জনকে কুপিয়ে জখম করে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, জামাল উদ্দিন (২৩), হারিছ মিয়া (৬২), মতিউর রহমান (৫৪) এবং তাজুল ইসলাম (৫৯)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কানুচর গ্রামে হারিছ মিয়ার বাড়িতে ২৫/৩০ জন ডাকাত প্রবেশ করে। পরে তারা পুলিশ পরিচয় দিয়ে ঘরের মধ্যে আসামি আছে বলে দরজা খুলতে বলে। এসময় গৃহকর্তা হারিছ দরজা খুলে দিলে তারা ঘরের ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ১৬ ভরি স্বর্ণ, নগদ ৫০ হাজার টাকা ও ১০টি মোবাইলসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে আসলে ডাকাতরা হারিছ মিয়া ও জামাল উদ্দিনকে কুপিয়ে জখম করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, একই গ্রামের মতিউর রহমানের বাড়িতে ডাকাতরা প্রবেশ করে মতিউর রহমানের ঘরের দরজা ভেঙ্গে বাড়ির সবাইকে জিম্মি করে ১৪ ভরি স্বর্ণ, ১৭ হাজার টাকা, সাতটি মোবাইল ও বিদেশি ৫টি লাইটসহ ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় দুই জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান টাইম নিউজকে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
[b]নোয়াখালী, ১ ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
নোয়াখালীর সেনবাগে পুলিশ পরিচয়ে ডাকাতি
নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কানুচর গ্রামে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ৩০ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইলসহ ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা চার জনকে কুপিয়ে জখম করে





