সাতকানিয়ায় ছাত্রলীগের ২ গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা  ঘটেছে।  এঘটনায় স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি এরশাদসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
বেলা সাড়ে ৩টায় সাতকানিয়ার কেরানীহাটে সভায় এ ঘটনা ঘটে।
সাতকানিয়ায় সমাবেশে বক্তব্য দেয়ার সময় সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক গ্রুপের সঙ্গে নাছির উদ্দিন গ্রুপের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী বক্তব্য দেয়ার সময়ও আজিজুল হক গ্রুপের সঙ্গে নাছির উদ্দিন গ্রুপের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কেওচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এরশাদসহ বেশ কয়েকজন আহত হয়।
ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর