[b]সিরাজগঞ্জ:[/b] সিরাজগঞ্জে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আরও এক যুবক নিহত হয়েছে। এই নিয়ে ঘটনাটিতে নিহতের সংখ্যা দাঁড়ালো দুই।
মঙ্গলবার রাতে সবজিবোঝাই ট্রাকটি উত্তরবঙ্গ থেকে ঢাকা যাচ্ছিল। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের হোড়গাঁতী অতিক্রম করার সময় অবরোধকারীরা ট্রাকটিতে পেট্রলবোমা ছোঁড়ে।
এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ট্রাকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গনেশপুর গ্রামের সবজি ব্যবসায়ী মিলন নিহত ও অপর দুইজন অগ্নিদগ্ধ হন।
পরে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে আগুনে পোড়া ট্রাকটি সরানোর সময় আরও এক যুবকের লাশ উদ্ধার করে। তবে যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে।
শ্রেণীহীন
সিরাজগঞ্জে ট্রাকে পেট্রোল বোমা হামলায় আরও এক যুবক নিহত
বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে আগুনে পোড়া ট্রাকটি সরানোর সময় আরও এক যুবকের লাশ উদ্ধার করে। তবে যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।





