হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চারগাঁও এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শানিবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার চর নূর আহমেদ এলাকার আব্দুর রহমানের ছেলে জাহির মিয়া (৩৫) ও হবিগঞ্জ পৌরসভার ঘাটিয়া বাজার এলাকার বনমালি রায়ের ছেলে রানু চন্দ্র রায় (২৬)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চারগাঁও এলাকায় ঢাকা থেকে জাফলংগামী একটি ট্রাক (ঝিনাইদহ ট-১১-১০৮৩) বাহুবল থেকে শায়েস্তাগঞ্জগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহির মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর আরোহী রানু চন্দ্র রায়কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অ্যাম্বুলেন্সে সিলেট যাওয়ার পথে হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং বাহুবল উপজেলার আখঞ্জি ফিলিং স্টেশনের কাছ থেকে ট্রাকটি আটক করে।
ঢাকা, ১ মার্চ ( টাইমনিউজবিডি.কম) // জেআই
বাহুবলে ট্রাকচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত