নিজের পাতা ফাঁদে রাজশাহীর বাঘা উপজেলায় মিলিকবাঘায় রুলি বেগম নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শিয়াল মারার জন্যে পাতা বিদ্যুতের ফাঁদে আটকা পড়ে মারা যান ওই গৃহবধু।
বাঘা থানার অফিসার ইনচার্জ, অসিত কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা য়ায়, শিয়ালের অত্যাচার থেকে নিজেদের মুরগী বাঁচাতে বিদ্যুতের ফাঁদ পাতেন রুলি বেগম। বৃহস্পতিবার দুপুরে ওই ফাঁদে আটকা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রুলি বেগম মকুল হোসেনের স্ত্রী।
ঢাকা,২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর
শ্রেণীহীন
নিজের তৈরি ফাঁদে গৃহবধুর মৃত্যু
নিজের পাতা ফাঁদে রাজশাহীর বাঘা উপজেলায় মিলিকবাঘায় রুলি বেগম নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শিয়াল মারার জন্যে পাতা বিদ্যুতের ফাঁদে আটকা পড়ে মারা যান ওই গৃহবধু।





