রাজশাহী জেলার তানোর,পুঠিয়া ও বাগমারা এ তিন উপজেলার ১৯৪টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৬১টি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। আগামীকাল চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে শুক্রবার সন্ধ্যায় তিন উপজেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৫ দিনের জন্য সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নির্বাচনী এলাকায় টহল শুরু করেছে সেনা ও বিজিবি সদস্যরা।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলের মধ্যেই প্রতিটি কেন্দ্রে নির্বাচন সামগ্রী পৌঁছে যাবে।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে এরই মধ্যে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনা ও বিজিবি মোতায়েন রয়েছে। র্যা্ব-পুলিশের পাশপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে তারা। এছাড়া নির্বাচনী আচরণ বিধি দেখভালের জন্য প্রতি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
নির্বাচনে শনিবার থেকে আরও তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন করে জুডিশিয়াল ম্যাজিট্রেটের নেতৃত্বে আরো ৪টি করে ভ্রাম্যমাণ দল কাজ শুরু করবে। এ নিয়ে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
এদিকে, জেলা পুলিশ সূত্র জানায়, ওই তিন উপজেলার ১৯৪টি ভোট কেন্দ্রকে ঘিরে এরই মধ্যে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এরমধ্যে ঝুঁকিপূর্ণ ৬১টি কেন্দ্রকে দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। কেন্দ্রগুলো হচ্ছে তানোরের ৫১টি ভোট কেন্দ্রের মধ্যে ১৬টি, পুঠিয়ার ৫৯টি ভোট কেন্দ্রর মধ্যে ১৮টি এবং বাগমারার ৮৮টি কেন্দ্রের মধ্যে ২৭টি।
সহিংসতা এড়াতে এরই মধ্যে বিভিন্ন এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সুপার আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, পুঠিয়া উপজেলায় ২৩টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ বলে দাবি করে সেগুলোতে বিশেষভাবে সেনাবাহিনী, বিজিবি, র্যা ব ও পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আল মামুন। গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে দাবি জানান তিনি।
নির্বাচন অফিস সূত্র জানায়, রাজশাহীর এ তিন উপজেলায় মোট ভোটার ৫ লাখ ২৭ হাজার ৪৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩০ হাজার ২০৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৬৭ হাজার ২৫৯ জন। মোট ১৯৪টি ভোট কেন্দ্রে একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ তিন উপজেলায় মোট ভোট কক্ষ রয়েছে ৯৮৮টি। নির্বাচনে ১৯৪ জন প্রিজাইডিং কর্মকর্তা ওই সব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। থাকবেন ৯৮৮ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ২ হাজার ১৭৬ জন পোলিং অফিসার।
এ তিন উপজেলায় তিন পদে প্রার্থী রয়েছে ২৯ জন। এর মধ্যে তানোরে চেয়ারম্যান পদে দুইজন এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও পাঁচজন। ওই তিন পদে পুঠিয়ায় যথাক্রমে ছয়জন, তিনজন ও দুইজন এবং বাগমারায় চেয়ারম্যান পদে চারজন এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন করে।
[b]রাজশাহী,২২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
ঝুঁকিপূর্ণ ৬১টি কেন্দ্রে সেনা মোতায়েন
রাজশাহী জেলার তানোর,পুঠিয়া ও বাগমারা এ তিন উপজেলার ১৯৪টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৬১টি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। আগামীকাল চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেফতার
সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
অরুণাচল সীমান্তে নতুন করে উত্তেজনা, মুখোমুখি চীন-ভারতীয় সেনারা
ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তের একাধিক স্থানে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা অব্যাহত রয়েছে। গত জুলাই থেকে এ পরিস্থিতি চলছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর। সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে এটিই ভারতের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের নেতা গুমে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ
গাজীপুরের টঙ্গী পূর্ব থানা ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুজন মিয়াকে ২০১৯ সালের ২৭ মার্চ গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে
সরকারবিরোধী ষড়যন্ত্র, সহিংসতায় উসকানি, অবৈধ অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে পল্লবী থানায় করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা (৪৩) ও বিজয় দেবাশীষ নারায়ন পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: ইসি সানাউল্লাহ
জুনাঈদ ইসলাম জামিল, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। জাতীয় নির্বাচনের তুলনায় প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা থাকায় বাড়তি নিরাপত্তা বাহিনীর প্রয়োজন হবে না বলে মনে করছে নির্বাচন কমিশন।
















