যশোরের মণিরামপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে স্কুল শিক্ষকসহ জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়,নাশকতার সৃষ্টির অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান,আটক অনেকের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে সহিংসতা সৃষ্টির অভিযোগ রয়েছে।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) জেএ[/b]