রাঙ্গামাটিতে এক উপজাতি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার সকাল ১০টার দিকে ট্রাইবেল আদম এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
রাঙ্গামাটি সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাস্তার পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
[b]রাঙ্গামাটি,১মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]