[b]পাবনা:[/b] পাবনা সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে যৌথবাহিনীর অভিযানে আটক ১৮ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটকের পর রাত ১১টার দিকে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বুধবার সকাল ১০টায় বলেন,‘জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুকুল কুমার মৈত্র ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোলাইমান হোসেন আটক ১৮ জনের মধ্যে ১৬ জনকে দুই মাস এবং বাকি ২ জনকে ৬ মাসের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।’
সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে যৌথবাহিনীর অভিযানের পরে পাবনা-ঢাকা মহাসড়কের মধুপুর বাজারে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আগুন দেয় দুর্বত্তরা।
খবর পেয়ে রাতে পাবনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষত্রিগ্রস্থ ব্যবসায়ীরা হচ্ছেন,সিনজেন্টার ডিলার একে ট্রেডার্সের তিনটি শোরুম ও গোডাউন,শাপলা স্টোর এবং শহীদের দোকান। আগুনে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষত্রিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
পাবনায় বিএনপি-জামায়াতের ১৮ কর্মীর কারাদণ্ড
পাবনা: পাবনা সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে যৌথবাহিনীর অভিযানে আটক ১৮ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটকের পর রাত ১১টার দিকে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
পাবনায় একসঙ্গে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বাড়ির পাশের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
মোবারকপুরে কূপ খনন উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়
পাবনার সাঁথিয়ার পাগলা ও সুজানগরের মোবারকপুরে গ্যাসের সম্ভাবনাকে সামনে রেখে নতুন করে আশার আলো দেখছে জ্বালানি খাত। ধারণা করা হচ্ছে, প্রাথমিক হিসাব অনুযায়ী, অনুসন্ধানে সাফল্য এলে দৈনিক অন্তত ২০ মিলিয়ন ঘনফুট হারে প্রায় ২০ বছর গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা কাজে লাগাতে সাঁথিয়ার পাগলা গ্রামের কূপটি পরিত্যক্ত না করে দ্বিতীয় কূপ খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লেরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এরই অংশ হিসেবে সুজানগরের মোবারকপুরে শুরু হয়েছে কূপ খননের কাজ।
চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলা এবং সারাদেশে চিকিৎসকদের ওপর নিপীড়নের প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছেন চিকিৎসকরা।
পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
পাবনার আতাইকুলা থানা এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেতুমন্ত্রী আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে
আগামী আগস্ট মাসের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
















