ভোলায় ব্র্যাক ব্যাংকে সুরঙ্গ কেটে ডাকাতির চেষ্টা করছে সংঘবদ্ধ ডাকাতদল। শহরের প্রাণ কেন্দ্র বাংলাস্কুল মোড় এলাকায় ঘটনা ঘটেছে। তারা ব্যাংকের ভেতরের সীমানা প্রাচীর কেটে সুরঙ্গ করে প্রবেশ করলেও টাকা পয়সা নিতে পারেনি।
রোববার ভোর রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে বলে জানাযায়।
খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) ও সিআইডির পৃথক পৃথক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, রাতের যে কোনো এক সময় একদল ডাকাত ব্যাংকের মূল ভবনের সীমানা প্রচীর কেটে একটি সুরঙ্গ তৈরি করে ব্যাংকের ভেতরে ঢোকে।
ব্যাংকের লকাপ ভাঙার চেষ্টা করলেও তারা সেটি ভাঙতে পারেনি। ফলে কোনো টাকাও নিতে পারেনি। রোববার সকালে অফিস টাইমে কর্মকর্তারা ব্যাংকে এসে ডাকাতির বিষয়টি দেখতে পান। এসময় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসে।
এ বিষয়ে ব্যাংকের হেড অব সার্ভিস অ্যান্ড কমিউনিকেশন অফিসার জিসান কিংসুক হক বলেন, রাতে ব্যাংকে ২ জন নিরাপত্তা কর্মী ছিলো। এ ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে আমাদের সন্দেহ। এ বিষয়ে পুলিশকে অভিযোগ দেওয়া হয়েছে।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। রাতে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলো তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]