মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার দুই পক্ষের সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন। এদের ৮ জনকে গুলিবিদ্ধ অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মাগুরার সহকারী পুলিশ সুপার জানান, শ্রীপুর উপজেলার আমতৈল তারা উজিয়াল গ্রামে রফিকুল ইসলাম ও সাজ্জাদুল মোর্শেদ আজাদের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে দুপুরে দু’দল সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, সংঘর্ষে উভয় পক্ষের ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ ৮ জনকে সদর হাসপাতালে এবং বাকিরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
গোলাগুলির পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পরিস্থতি শান্ত রাখতে এলাকায় পুলিশি টহল চলছে।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]