[b]পাবনা:[/b] পাবনার বেড়া উপজেলায় স্বরাষ্ট্র প্রতিমিন্ত্রী এডভোকেট শামসুল হক টুকুর পক্ষে জোর করে ব্যালটে সিল দিয়েছে। পাইকহাটি শহীদনগর উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
তাদের অভিযোগ স্বরাষ্ট্র প্রতিমিন্ত্রী এডভোকেট শামসুল হক টুকুর ছেলে রঞ্জনের লোকজন উপস্থিত হয়ে এ ঘটনা ঘটায়। প্রতিবাদ করতে গেলে স্বতন্ত্র প্রার্থী আবু সাইদের তালা প্রতীকের এজেন্ট নূর ইসলামকে মারধর করে তারা।
কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার শামসুর রহমান জানান, ১৫-২০ লোক ভয়ভীতি দেখিয়ে জোর করে ৯৯টি ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মেরে চলে যায়। ব্যালট নাম্বারগুলো হলো- ২৩৩২০১-৯৯টি। ওই কেন্দ্রে দায়িত্বপালনরত এসআই নজরুল ইসলাম বলেন, ভোটার সেজে কয়েকজন এসে সিল মেরে গেছে। আমরা বুঝতে পারিনি।
এদিকে, কাশিনাথপুরের সাথিয়াখোলা এবতেদায়ী মহিলা মাদ্রাসা প্রিসাইডিং অফিসার জালাল উদ্দিন বলেন, ১৫ থেকে ২০ জন জোর করে সাড়ে তিন’শ ভোট দেয়।
পুলিশ কনস্টেবল রুবেল হোসেন বলেন, আমরা দুই জন পুলিশ কি করবো। তারা জোর করে সিল মেরে চলে গেছে।
শ্রেণীহীন
পাবনায় স্বরাষ্ট্র প্রতিমিন্ত্রী টুকুর পক্ষে জোর করে ব্যালটে সিল
পাবনা: পাবনার বেড়া উপজেলায় স্বরাষ্ট্র প্রতিমিন্ত্রী এডভোকেট শামসুল হক টুকুর পক্ষে জোর করে ব্যালটে সিল দিয়েছে। পাইকহাটি শহীদনগর উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে।





