নাশকতার অভিযোগে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।  
আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির দুইজন, জামায়াত-শিবিরের তিনজন রয়েছে।
পুলিশ সুপারের (এসপি) কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করে টাইম নিউজকে জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে হরতাল-অবরোধের সময় জেলার বিভিন্ন উপজেলায় নাশকতামূলক কর্মককাণ্ডের অভিযোগ রয়েছে।
[b]নোয়াখালী,৩ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি),//এসএইচ[/b]