[b]রাজবাড়ী:[/b] ঘন কুয়াশার কারণে সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ ও ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়েছে।
গতকাল রাত ১০টা থেকে আজ শুক্রবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত এ পথে নৌযান চলাচল বন্ধ থাকে। ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে চারটি বড় ফেরি আটকা পড়ায় এ পথে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় দৌলতদিয়া ঘাটে তিনটি ও পাটুরিয়া ঘাটে যাত্রী ও মালবাহী আরও তিনটি ফেরি আটকা পড়ে। ফেরি পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে সহস্রাধিক গাড়ি আটকা পড়ে। এতে দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কুয়াশা ও তীব্র ঠান্ডার কারণে আটকা পড়া যাত্রীরা দুর্ভোগ পোহান। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এখনো পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শ্রেণীহীন
পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ ও ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়েছে। গতকাল রাত ১০টা থেকে আজ শুক্রবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত এ পথে নৌযান চলাচল বন্ধ থাকে। ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে চারটি বড় ফেরি আটকা পড়ায় এ পথে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।





