চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে । জানা যায় নিহত কৃষকের নাম সুজাউল হক (৫৫)।
মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের আবুরহাট বাজারে জায়গাজমির বিরোধের জের ধরে এই খুনের ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঁশখালী গ্রামের তাজুল ইসলামের পুত্র।
সূত্রে আরো জানা যায়, সুজাউল হককে সন্ত্রাসীরা জায়গা-জমি বিরোধের জের ধরে রাতে সন্ত্রাসীরা আবুর হাট পশ্চিম বাজারের মিন্টু সওদাগরের চায়ের দোকানের সামনে পিতা-পুত্রের উপর হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে খুন করে সুজাউল হককে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সন্ত্রাসী বশির উদ্দিন ও নাসির উদ্দিন পিতাপুত্রের উপর হামলা কালে দারালো দা দিয়ে সুজাউল হকের গলায় কোপ মারে। এসময় সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে কুপিয়ে ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত করে। পিতাকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা রাজিবুলকে কুপিয়ে আহত করে।
স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সুজাউল মৃত বলে ঘোষণা করেন।
আহত রাজিবুল হককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জায়গাজমি সংক্রান্ত বিষয়ে সুজাউল হকের দাবি যুক্তি সংগত ছিল। এ বিষয়ে একাধিকবার বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল।
জোরারগঞ্জ থানার অফিসার ইন চার্জ লিয়াকত আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে । পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
[b]চট্টগ্রাম, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
মিরসরাইয়ে কৃষককে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে । জানা যায় নিহত কৃষকের নাম সুজাউল হক (৫৫)।





