প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে প্রবাসী কল্যাণ সচিব ড.খন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে ৩টি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুপুরে দুদকের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন দুদক জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি জানান, যেকোনো সময় রাজধানীর মতিঝিল থানায় মামলা ৩টি দায়ের হতে পারে।
অভিযোগ রয়েছে, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব থাকাকালে ড. খন্দাকর শওকত হোসেন ২০০১ সালে সম্প্রসারিত উত্তরা প্রকল্পে নিজের নামে ৩ কাঠার প্লট বরাদ্দ নিয়ে ৫ কাঠায় রুপান্তরিত করেন। তার মা জাকিয়া আমদাদের নামে ৩ কাঠার প্লটকে ৫ কাঠায় এবং ন্ত্রী ঢাকা কলেজের অধ্যাক্ষ ড. আয়শা বেগমের নামে সাড়ে ৭ কাঠার ১ টি প্লটকে ১২ কাঠায় রুপান্তরিত করেন।
তার নিজের নামের ৩ কাঠার প্লটকে অনিয়মের মাধ্যমে ৫ কাঠায় রূপান্তর করেন। পরে সেখান থেকে ২ কাঠা বিক্রি করে দেন। কিন্তু ওই জমি ডেভেলপমেন্টের জন্য একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার সময় পুরো ৫ কাঠার পাওয়ার অব অ্যাটর্নি প্রদান করেন।
অভিযোগ রয়েছে, পূর্বাচল প্রকল্পে ২০০৪ সালে শওকত হোসেন তার স্ত্রী ড. আয়েশা খানমের নামে সাড়ে ৭ কাঠার প্লট বরাদ্দ নেন। পরে সেটাকে ১২ কাঠায় উন্নীত করেন।
একইভাবে রাজউকের উত্তরা আবাসিক প্রকল্পে জালিয়াতি করে সচিব তার মায়ের নামে নেন তিন কাঠার প্লট। পরে সেটাকে পাঁচ কাঠায় উন্নীত করেন তিনি।
দুদকের উপপরিচালক যতন কুমার রায় বাদী হয়ে মামলাটি দায়ের প্রস্তুতি নিচ্ছেন।
[b]ঢাকা, একে, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) জেএ[/b]
শ্রেণীহীন
প্রবাসী কল্যাণ সচিবের বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলা হচ্ছে
প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে প্রবাসী কল্যাণ সচিব ড.খন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে ৩টি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।





