ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রুপের সংঘর্ষে ৩ পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে নাসির নগরের চৈয়ারকুড়ি বাজারে সিএনজি স্টেশন দখলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।
জানা যায়,স্থানীয় জেঠা গ্রামের মো. ইমরান ও গোর্কণ ইউনিয়নের নূরপুর গ্রামের মো. সাজিদুর রহমানের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। সিএনজি স্টেশন জেঠা গ্রামের ইমরান ও তার লোকজন দখল করতে গেলে সাজেদুর রহমানের লোকজন গিয়ে বাধা দেয়। পরে ২ পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দুপুর ১২টা পর্যন্ত এ সংর্ঘষে চলে।
উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাসির নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের বলেন,পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২টি টিয়ারসেল,৪০ রাউন্ড ফাঁকাগুলি ৫টি শর্টগানের গ্যাস নিক্ষেপ করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন,সংঘর্ষে ৩ পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই মিজানুর রহমান,কনস্টেবল মো. ডালিম সরকার ও মো. শিবির আহমেদ। তাদেরকে নাসির নগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রুপের সংঘর্ষে ৩ পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে নাসির নগরের চৈয়ারকুড়ি বাজারে সিএনজি স্টেশন দখলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়





