[b]ঢাকা: [/b]বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও হাইকোর্টের জাতীয়তাবাদী মহিলা আইনজীবীদের প্রতিনিধি দলকে দেখা করতে দেয়নি পুলিশ।

শনিবার বিকাল পৌনে ৪টায় আইনজীবীরা গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে আসলে সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়।

প্রতিনিধি দলে ছিলেন এডভোকেট ড. আরিফা জেসমিন নাহিদ, এডভোকেট জাহানারা বেগম, এডভোকেট জাকিয়া আনারকলি, এডভোকেট নাসরিন আক্তার প্রমুখ।