মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম আহমদ হত্যা মামলায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম নিবাশ মাদক (৩৫)।
মঙ্গলবার ভোরে উপজেলার কুমড়াকাপন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার রাত ১১টার দিকে ইব্রাহিমের বাবা মজনু মিয়া বাদী হয়ে ১৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি, তদন্ত) বদরুল হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রোববার রাতে উপজেলার কুমড়াকাপন এলাকায় সাদন গ্রুপের লোকজন ইব্রাহিমকে ধরে নিয়ে যায়। পরে তারা তাকে দা দিয়ে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে রাখে। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোমবার ভোরে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
[/b]