বান্দরবানের লামা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। জানা যায়, নিহতের নাম ক্যা হ্লা থোয়াই মারমা (৪৮)।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়া খালী ইউনিয়নের সাঙ্গু বাচিং পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক দশক আগে বান্দরবান পার্বত্য জেলার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে মায়ানমার থেকে প্রবেশ করে ক্য হ্লা থোয়াই। এরপর থেকে তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নে বসবাস শুরু করেন।
শুক্রবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১০-১২ জনের একদল সন্ত্রাসী তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ব্যাপারে লামা থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো.শাহ্ জাহান খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বান্দরবান,২২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
শ্রেণীহীন
লামায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ১
বান্দরবানের লামা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। জানা যায়, নিহতের নাম ক্যা হ্লা থোয়াই মারমা (৪৮)। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়া খালী ইউনিয়নের সাঙ্গু বাচিং পাড়ায় এ ঘটনা ঘটে





