সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টাকালে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি ছোরা ও একটি সিবিজেড (সাতক্ষীরা-ল-১১২১৮১) মোটরসাইকেল উদ্ধার করেছে বলে পুলিশ দাবি করছে।
বুধবার ভোর রাত সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের আলিপুরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাহাতাব সরদার সাতক্ষীরা সদর উপজেলার ব্যাংদহা গ্রামের সৈয়দ আলীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক বলেন, রাতে ডাকাতির চেষ্টার খবর পেয়ে আলিপুরে অভিযান চালালে ১৪/১৫ জনের ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও হাতবোমা ছোড়ে।
এ সময় পুলিশও ১০ রাউন্ড গুলিবর্ষণ করলে ডাকাতরা রাতের আধারে পালিয়ে গেলেও আহত হয় মাহাতাব সরদার। তাকে আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি)//এএইচ[/b]