হবিগঞ্জের ১৩ হাজার ১৫ জন কৃষক আউশ প্রণোদনা হিসেবে নগদ অর্থ, বিনামূল্যে সার ও উপশী আউশ ধানের বীজ পাচ্ছেন। সরকারের কৃষি পুনর্বাসন খাত থেকে এই প্রণোদনা দেয়া হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, উপশী আউশ প্রণোদনা এবং বোনা আউশ নেরিকা ধানের আবাদ বৃদ্ধির জন্য কৃষকদের বিশেষ প্রণোদনা দেয়া হচ্ছে।
হবিগঞ্জ জেলার ১২ হাজার ২৮০ জন কৃষক উপশী আউশ প্রণোদনা হিসাবে পাবেন নগদ ৩শ’ টাকা, ২০ কেজি করে ইউরিয়া সার, ১০ কেজি করে পটাশ ও ১০ কেজি করে টিএসপি সার এবং ৫ কেজি করে উপশী আউশ ধানের বীজ।
এছাড়াও জেলার ৭৩৫ জন কৃষক পাবেন ১০ কেজি করে নেরিকা ধানের বীজ, ২০ কেজি করে ইউরিয়া সার, ১০ কেজি করে পটাশ ও ১০ কেজি করে টিএসপি সার এবং নগদ ৬শ’ টাকা।
সূত্র আরও জানায়, ইতোমধ্যে লাখাই উপজেলায় এই প্রণোদনা বিতরণ করা হয়েছে। আজ শনিবার হবিগঞ্জ সদর, নবীগঞ্জ ও মাধবপুর উপজেলায় বিতরণ করা হচ্ছে।
[b]ঢাকা, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]