২১ ফেব্রুয়ারি উপলক্ষে লক্ষ্মীপুরে ৫ দিনব্যাপী একুশে বই মেলার উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল।
সোমবার বিকেলে জেলা কালেক্টরেট ভবনের সামনে মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রায়পুর আসনের সংসদ সদস্য আবু নোমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন লিকা, সদর থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন আজাদ ভূঁইয়া প্রমূখ।
এ সময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ৫ দিনব্যাপী মেলায় সন্ধ্যার পর থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হবে বলে কর্তৃপক্ষ জানান।
[b]লক্ষ্মীপুর, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
শ্রেণীহীন
লক্ষ্মীপুরে ৫ দিনব্যাপী একুশে বই মেলার উদ্বোধন
২১ ফেব্রুয়ারি উপলক্ষে লক্ষ্মীপুরে ৫ দিনব্যাপী একুশে বই মেলার উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। সোমবার বিকেলে জেলা কালেক্টরেট ভবনের সামনে মেলার উদ্বোধন করা হয়।





