বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ, আধিপত্যবাদী মনোভাব, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ, টিপাইমুখ, ফারাক্কা বাঁধ, ছিটমহল হস্তান্তর এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা প্রদানের দাবিতে লন্ডনস্থ ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের করেছে সিটিজেন মুভমেন্ট (নাগরিক আন্দোলন) ইউকে। মঙ্গলবার এ কর্মসূচি পালিত হয়।
সিটিজেন মুভমেন্ট ইউকের আহ্বায়ক এম এ মালেকের নেতৃত্বে বিপুলসংখ্যক ব্রিটিশ বাংলাদেশি ও কমিউনিটি নেতৃবৃন্দ স্থানীয় দুপুর ১২টার আগে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে জড়ো হয়। পরে সেখান থেকে সেন্ট্রাল লন্ডনের ওয়েস্ট মিনিস্টারে ভারতীয় হাইকমিশন ইন্ডিয়া হাউসের সামনে গিয়ে দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নানা ধরনের ব্যানার প্ল্যাকার্ড নিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র বন্ধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ সমাবেশ করে।
সিটিজেন মুভমেন্ট ইউকের আহ্বায়ক এম এ মালেকের সভাপতিত্বে এবং আমিনুর রহমান আকরাম ও শহীদ মুসার পরিচালনায় প্রতিবাদ সমাবেশে এম এ মালেক বলেন, ভারত সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করছে যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিরাট হুমকি। শুধুমাত্র আওয়ামী লীগের আশ্রয়-প্রশ্রয় ও সহযোগিতায় একটি স্বাধীন ও সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা নগ্ন হস্তক্ষেপ করছে।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ভারতের নানা পরামর্শে বাংলাদেশের স্বকীয়তাকে ধ্বংস করতে নানা রকম চেষ্টা করছে যা দেশপ্রেমিক নাগরিক হিসেবে মেনে নেয়া যায় না।
সমাবেশে বক্তব্য রাখেন মুফতি শাহ সদরুদ্দিন, সাংবাদিক অলি উল্লাহ নোমান, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতা আক্তার হোসেন, শরীফুজ্জামান চৌধুরী তপন, প্রফেসর ফরিদ উদ্দিন, নাসিম আহমেদ চৌধুরী, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, শামসুর রহমান মাতাব, তাজ উদ্দিন, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন প্রমুখ।
[b]ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
লন্ডনস্থ ভারতীয় হাইকমিশনে বাংলাদেশি প্রবাসীদের প্রতিবাদ সমাবেশ
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ, আধিপত্যবাদী মনোভাব, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ, টিপাইমুখ, ফারাক্কা বাঁধ, ছিটমহল হস্তান্তর এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা প্রদানের দাবিতে লন্ডনস্থ ভারতীয়
লন্ডনের সমাবেশ থেকে অবিলম্বে মেজর আখতারুজ্জামানের মুক্তি দাবি
ঢাকার বিমানবন্দরে প্রবাসীদের চরম হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন লন্ডনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের বক্তারা। মঙ্গলবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ ও দুইবারের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি এবং বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি জানান।
কলকাতা ও লন্ডনে ১০ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক
ভারতের কলকাতা ও যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে পৃথক দুটি ঘটনায় ১০ বাংলাদেশি নাগরিক নিহত হওয়ায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রেখে গেলেন যে আবদার! ফের লন্ডনের পথে নায়ক কাঞ্চন
অসুস্থতার সঙ্গে লড়াই করছেন ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ ১৫ মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে চিকিৎসা চললেও এখনো আশানুরূপ সুস্থতা ফিরে পাননি এই অভিনেতা। এর মধ্যেই দেশে থাকা ও স্বজন-সতীর্থদের সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা থেকে গত ৩ আগস্ট কয়েক দিনের জন্য দেশে ফিরেছিলেন তিনি।
‘লন্ডন আর শিলংয়ে তো ছিলাম না, গুপ্ত বলেন কেন’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আপনাদের মতো লন্ডন আর শিলংয়ে যাইনি, এই মাটিতেই ছিলাম। তাহলে কেন গুপ্ত বলেন?’ প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরো বলেন, ‘আপনার চারপাশে মন্ত্রী-এমপি যারা আছেন, তাদের ভুল কথায় বিভ্রান্ত হবেন না।’
















