[b]জবি: [/b]জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে দুটি শক্তিশালী হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় এক কিশোর আহত হয়েছে। তার বয়স আনুমানিক বারো/তেরো বছর।
ঘটনার পর কিশোটিকে স্থানীয় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই ইনসান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল ৪টা ২০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে। তবে কারা ঘটিয়েছে তা জানা যায়নি।