[b]ঢাকা: [/b]বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের ডাকা টানা অনির্দিষ্টকালের অবরোধের ১০দিনে বৃহস্পতিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল অবরোধ করে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা।
খিলাগাঁও এলাকায় মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। এতে নেতৃত্বদেন মহানগরী সেক্রেটারী রেজাউল হক রিয়াজ। এসময় আরো উপস্থিত মহানগরী স্কুল কার্যক্রম সম্পাদক সোহেল রানা মিঠু,প্রচার সম্পাদক আব্দুল কাদের,খিলগাঁও থানা সভাপতি রায়হান উদ্দিন প্রমুখ।
এছাড়া লালবাগ,সবুজবাগসহ ৪টি স্পটে মিছিল অবরোধ করে  শাখার নেতাকর্মীরা। অবরোধ চলাকালে পুলিশ গুলি ছুড়লে চারজন আহত হয়। দুইজনকে আটক করে পুলিশ।
মাতুয়াইল এলাকায় মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ। মিছিলটি মাতুয়াইল ফার্মের মোড়ে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল মেডিক্যালে গিয়ে রাজপথ অবরোধ করে। এতে নেতৃত্ব দেন  ঢাকা মহানগরী দক্ষিণ ছাত্রশিবির সভাপতি শাহীন আহমদ খান। এছাড়া দয়াগঞ্জ,ধলপুরসহ ৪টি স্পটে  মিছিল অবরোধ করে শাখার নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে পুলিশ গুলি ছুড়লে তিনজন আহত হয়। দুইজনকে আটক করে পুলিশ।
সকালে ধানমন্ডিতে মিছিল করে ঢাকা কলেজ শাখার  শিবির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন কলেজ শাখার সেক্রেটারি নাজিম উদ্দিন।
সকাল ৯টায় হাজারীবাগ এলাকায় রাজপথ অবরোধ করে ছাত্রশিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা। শাখা সেক্রেটারি তারেক আব্দুল্লাহ’র নেতৃত্বে মিছিলে আরও  উপস্থিত ছিলেন, হাজারীবাগ থানা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুজিবুর রহমান,নূর মুহাম্মদ মন্ডল, শিবিরনেতা রাজব,তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা।