[b]কুড়িগ্রাম: [/b]জেলায় মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় কাহিল হয়ে পড়েছে ভারতের সীমান্ত ঘেষা কুড়িগ্রাম জেলার হতদরিদ্র ৮ লাখ মানুষ। এসব হত দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী রংপুর সেক্টরের ১৮ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট (রিয়ার)।
শনিবার কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ,ঝুনকার চর,মজিদা কলেজ ও ছিনাই ইউনিয়ন পরিষদে পঙ্গু,এতিম শিশু ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে এক হাজারের বেশী কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মেজর মোতাহের হোসেন,ক্যাপ্টেন সুমন রেজা,ক্যাপ্টেন ফয়সাল,জেলা তথ্য অফিসার নুরন্নবী খন্দকার,ওয়ারেন্ট অফিসার রমজান আলী, আনোয়ার হোসেন,সার্জেন্ট মুজিবুর রহমান,যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর ও ছিনাই ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম নুরু।





