বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির পাইনছড়ি সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নিহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মিজানুর রহমানের লাশ ময়নাতদন্ত শেষে কক্সবাজার সদর হাসপাতাল মর্গের হিমাগারে রাখা হয়েছে।
রোববার বিকাল ৩টার দিকে তার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আনা হয়।
বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল ফরিদ হাসান গণমাধ্যমকে জানান, কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুলতান আহমেদ সিরাজীর নেতৃত্বে ৩ সদস্যের চিকিৎসক দল লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেন।
এরপর লাশটি হাসপাতাল মর্গের হিমাগারে রাখা হয়। সোমবার সকালে নিহত মিজানুরের লাশ নাইক্ষ্যংছড়িস্থ বিজিবির ৩১ ব্যটলিয়ানের সদর দপ্তরে আনা হবে। ওখানে সকাল ৯টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে হেলিকপ্টারে তার লাশ তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে নেয়া হবে। নিহত মিজানের লাশ বহনকারী হেলিকপ্টারটি অবতরণের জন্য তার বাড়ির পাশে খোলা মাঠে হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হবে।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
মিজানুরের লাশ কক্সবাজারে
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির পাইনছড়ি সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নিহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মিজানুর রহমানের লাশ ময়নাতদন্ত শেষে কঙবাজার সদর হাসপাতাল মর্গের হিমাগারে রাখা হয়েছে





