দিনাজপুর সদর উপজেলার রামসাগর মোড় এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল।
বুধবার রাত সোয়া ১০টার দিকে তাদেরকে আটক করা হয়।
উপজেলার রামসাগর মোড় সৈনিক মার্কেটের অভ্যন্তরে ফেনসিডিল বিক্রি করার সময় মাজেদুর রহমান (৪৭) ও মমিনুর রহমান (২৫) কে আটক করে তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর আব্দুল মোনায়েমের নেতৃত্বে দলটি অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় খোঁজ নিয়ে জানা যায়,আটক মাদক বিক্রেতাদের মাত্র ১৫ বোতল ফেনসিডিল দেখিয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে।
দিনাজপুর ২৩ জানুয়ারি (টাইমনিউজ.কম) //এমআর