গ্রেনেড বিস্ফোরণে ৮ সেনা সদস্য আহত হয়েছেন। বুধবার বিকাল ৪টায় দিনাজপুরের শহীদ মাহবুব সেনানিবাসে  এ ঘটনা ঘটে। আহত সেনা সদস্যদের রংপুর সমন্বিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
শহীদ মাহবুব সেনানিবাসের ১৬ রেজিমেন্টের স্টাফ অফিসার ক্যাপ্টেন মুরসালিন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, রংপুর সেনানিবাস থেকে ৩৪ বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যরা শহীদ মাহবুব সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে ফায়ার করতে আসে। বিকালে অসতর্কতায় ২টি গ্রেনেড পড়ে গেলে তারা গুরুতর আহত হন।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]