বর্তমান মন্ত্রিসভার টেকনোক্র্যাট সদস্যদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (০৬ নভেম্বর) মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কাদের বলেন, মন্ত্রিসভার টেকনোক্র্যাট সদস্যদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যরা স্ব-পদে বহাল থাকবেন। তাদের পদত্যাগ করতে হবে না।

বর্তমান মন্ত্রিসভায় ৪ জন টেকনোক্র্যাট সদস্য রয়েছেন। তারা হলেন- ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।

সেতুমন্ত্রী আরও জানান, সংলাপের সারসংক্ষেপ নিয়ে ৮ নভেম্বর দুপুর সাড়ে ১২ টায় গণভবনে সংবাদ সন্মেলন করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

একই সঙ্গে ৭ নভেম্বরের পর আওয়ামী লীগ আর কোনো সংলাপে যাবে না  বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের।

এমবি