শুক্রবার রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা গত এক সপ্তাহ ধরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি এবং মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণ করেছি। আমাদের জরিপ অনুযায়ী ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্রের তুলনায় বাংলাদেশে নিত্যপণ্যের দাম ২০ শতাংশ বেশি।’

তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরসহ দেশের বিভিন্ন আমদানি পয়েন্ট দিয়ে যেসব নিত্যপণ্য দেশে প্রবেশ করে, সেখানে একটি শক্তিশালী সিন্ডিকেট বসানো হয়েছে। দেশের বাজার নিয়ন্ত্রণকারী বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, এই সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক প্রভাবশালী মহলের আঁতাত রয়েছে।

এনসিপির এই নেতা আরো বলেন, বাজার সিন্ডিকেটের কারণে কৃষক, শ্রমিক, দিনমজুর ও মেহনতি মানুষের ঘরে চরম সংকট তৈরি হয়েছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণকারীদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এমএম