‘ব্যক্তি রাগ হতে পারে কিন্তু প্রতিষ্ঠান পারে না’-আন্দালিব রহমান পার্থ তারফেসবুক স্ট্যাটাসে এ কথা বলেছেন।
আচরণগত সমস্যা আর নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্বের সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দেড় বছর খেলতে পারবেন না আইপিএলের মতো টুর্নামেন্টগুলোতে। এই সময়ে বিসিবির অনুমতি ছাড়া কোনো বিজ্ঞাপনচিত্রের কাজও করতে পারবেন না সাকিব।
এরই প্রেক্ষিতে বিজেপি নেতা আন্দালিব রহমান পার্থ তার ফেইসবুক স্ট্যাটাসে বলেছেন, বাংলাদেশে যেই সকল প্রতিভাবান তারকা আছেন তাদের অনেকেই নিজের প্রতিভার জ্যোতি সামলাতে পারে না। আবার অনেক ক্ষেত্রে আমরাও প্রতিভাবানদের সঠিক মর্যাদা দিতে পারি না।
আমার ব্যক্তিগত মত-সাকিব ভুল করেছে। কিন্তু বিচারটা একটু কঠিন হয়ে গেছে। ব্যক্তি রাগ হতে পারে কিন্তু প্রতিষ্ঠান পারে না। সাকিবের ব্যাপারে নাজমুল হাসান পাপনের বক্তব্যে প্রতীয়মান যে বিসিবি ‘রাগ করেছে’এবং সাকিবকে শিক্ষা দিচ্ছে। সামনে‘West indies Tour’ খেয়াল রাখতে হবে যেন সাকিবকে শিক্ষা দিতে যেয়ে বাংলাদেশ Team শিক্ষা না পেয়ে যায়।
ঢাকা, জেইউ, ০৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





