২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করছে বিএনপি।

বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের মোড় থেকে এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নিয়েছেন। এতে তারা মামলার রায়কে ফরফায়েশি আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যানের আহ্বান জানান।

উল্লেখ্য, ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, এনএসআইয়ের সাবেক দুই মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমসহ ১৯ আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

 

জেড