ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা ও ভিসির পদত্যাগের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকা লাগাতর ছাত্র ধর্মঘটের সমর্থনে রাজধানীর শাহাবাগে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মনিরুজ্জামান রেজিনের নেতৃত্বে বুধবার সকাল সোয়া ৮টার দিকে শাহাবাগ মোড় থেকে একটি মিছিল মৎস্য ভবন অভিমুখে রওনা হয়। মিছিলটি রমনা চাইনিজের গেটে পৌঁছালে পুলিশের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ ফারুকী হিরা, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান, স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, আইন ছাত্র ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য আশরাফ জালাল খান মনন, ঢামেক ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান খান সুমন,
ঢাকা বিশ্ববিদ্যালয় জসিম উদ্দিন হল ছাত্রদলের সদস্য মোঃ দেলোয়ার হোসেন, এস.এম হল ছাত্রদল নেতা আবু আব্বাস, মোঃ মামুন খান; জিয়াউর রহমান হল ছাত্রদল নেতা সাজিদ হাসান বাবু, জহুরল হক হল ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, নাজমুল হোসেন নয়ন, মুজিবুর রহমান হল ছাত্রদল নেতা তুহিন সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা লুৎফুর রহমান ফরহাদ ভুঁইয়া প্রমুখ।
এআর





