লালমনিরহাটের আদিতমারী উপজেলা আ’লীগের সভাপতি শওকত আলী ও জেলা আ’লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধানকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক ইমরুল কায়েসকে সমর্থন দেয়ার অপরাধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সম্পাদক মতিয়ার রহমান তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইতোমধ্যে ওই ২ নেতার নামে বহিষ্কার পত্র পাঠানো হয়েছে।
আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান সিরাজুল হককে দলীয় ভাবে সমর্থন দেয়া হয়েছে। অপরদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি’র ভাইপো ফারুক ইমরুল কায়েস।
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
লালমনিরহাটে আ’লীগ সভাপতি বহিষ্কার
লালমনিরহাটের আদিতমারী উপজেলা আ’লীগের সভাপতি শওকত আলী ও জেলা আ’লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধানকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক ইমরুল কায়েসকে সমর্থন দেয়ার অপরাধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।





