পৌরসভা নির্বাচন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। বুধবার বিকাল সাড়ে ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্য়ালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হবে।

সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও কেন্দ্রীয় মনিটরিং টিমের প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৌর নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন।

চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল করির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এআই,এমএইচ