ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করেন ফখরুল।

এসময়মির্জা ফখরুল বলেন, হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ভারতের নাগরিকত্ব আইন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন: আমরা এনআরসি বিষয়ে বারবার প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। অথচ এ বিষয়ে সরকার ও সরকারের মন্ত্রীরা উদাসীন বক্তব্য প্রদান করে চলছেন। বাংলাদেশ সরকার নির্বিকার হয়ে আছে।

তিনি বলেন: এ ধরনের নতজানু আচরণের ফলে প্রতিবেশি ভারতের পার্লামেন্টে অন্যরা বাংলাদেশ ও বিএনপি সম্পর্কে মিথ্যা কথা বলে যাচ্ছে।

এএস