নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আজ শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নাশকতার একটি মামলায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, অবৈধ রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখতে মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে বিএনপিসহ গণতন্ত্রমনা বিরোধী দল, ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালানো হচ্ছে। তিনি বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা প্রদানসহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতা-কর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশে ‘নব্য বাকশালী’ শাসন কায়েম করেছে।

বিবৃতিতে বিএনপির মহাসচিব নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এমএইচ