পুলিশ কর্তৃক ঝিনাইদহে ২ শিবির নেতাকে ২৫ দিন বেআইনি ভাবে আটক রেখে রাতের আঁধারে হত্যা করার প্রতিবাদ ও অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবীতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা।
শনিবারে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করে।
ঢাকা মহানগরী উত্তর : রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা। সকাল সাড়ে ৮টায় শাখা সভাপতি হাসান জারিফের নেতৃত্বে মিছিলটি রাজধানীর বাড্ডা এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাখা সভাপতি হাসান জারিফ বলেন, অবৈধ সরকার বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে গোপন কিলার বাহিনী দিয়ে একের পর এক মেধাবী ছাত্রদেরকে গুম এবং হত্যা করে যাচ্ছে। বিরোধী পক্ষকে নির্মুলের এমন হিংস্র ও হিংসাত্মক কর্মকান্ডের আমরা ধিক্কার জানাই। ইতিহাস বলে এমন হিংসাত্মক হত্যার রাজনীতি দিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, বরং পতন ত্বরাণ্বিত হয়েছে।
তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ৪০ বছর আগের কথিত মানবতাবিরোধী অপরাধের বিচার এদেশে সংগঠিত হতে পারলে বর্তমানের গুম হত্যার মত নৃশংস মানবতাবিরোধী অপরাধের বিচারও একদিন হবে। শুধু তাই নয়, আজকে এমন নৃশংস মানবতাবিরোধী কর্মকান্ড প্রত্যক্ষ করেও যেসব মানবতাবাদীরা মুখে কুলুপ এঁটে বসে আছেন তাদেরকেও একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে।
তিনি সরকারকে অবিলম্বে গুম হত্যার রাজনীতি পরিহার করে মেধাবী ছাত্র হত্যা বন্ধের আহ্বান জানান।
ঢাকা মহানগরী দক্ষিণ : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। সকাল ৯টায় শাখা সভাপতি সাদেক বিল্লাহ এর নেতৃত্বে মিছিলটি জুরাইন মাজার গেইট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শাখা সেক্রেটারী রিয়াজ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
ঢাকা মহানগরী পূর্ব : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। সকাল ৮টায় শাখা সেক্রেটারী এস আর মিঠুনের নেতৃত্বে মিছিলটি খিলগাঁও এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
ঢাকা মহানগরী পশ্চিম: বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা। সকাল সাড়ে ৯টায় শাখা সেক্রেটারীর নেতৃত্বে মিছিলটি রাজধানীর মিরপুর এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গাজীপুর মহানগরী : মহানগরী সভাপতি আহমদ ইমতিয়াজের নেতৃত্বে ঢাকা-ময়মনশিংহ মহাসড়কে মিছিলটি বের হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রশিবির গাজীপুর মহানগরী।এসময় মিছিল শেষে সংখিপ্ত সমাবেশে শিবির নেতা বলেন, ছাত্রশিবিরের দুই নেতাকে ক্রসফায়ারের নাটক করে পুলিশি হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমমুলক শাস্তি দাবি করছি।
সরকার দেশের মেধাবী ছাত্রদেরকে হত্যার মধ্যে দিয়ে একটি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে, এর প্রমান আমাদের দুই জন মেধাবী শিবির নেতা আবু যর গিফারী ও শামীম ভাইকে পুলিশ দিয়ে হত্যা করা। আমরা সরকারের কাছে উদাত্ত্ব আহবান জানাই, আপনারা দেশের স্বার্থে এই হত্যার বিচার করুন এবং দোষিদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির জোড় দাবি জানাচ্ছি।
এসময় মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,মহানগরীর সেক্রেটারি ইশমাম আব্দুল্লাহ, সহ মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৮ মার্চ ঝিনাইদহের শিবির নেতা আবু জর গিফারিকে এবং ২৫ মার্চ শিবির নেতা শামিম হোসাইনকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। গত ১৩ এপ্রিল যশোরে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। এই হত্যাকান্ডের প্রতিবাদে আজ শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এমবি





