ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্মাদক ও ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিলের নেতা এ্যাডভোকেট মাঈন উদ্দিনের মা হাজেরা খাতুন নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন”।
আজ (শুক্রবার) দিনগত রাত ২টায় নোয়াখালী জেলাস্থ বেগমগঞ্জ উপজেলার আলাদিনগর গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি ৫ ছেলে ১ মেয়ে’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতা’সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন।
আজ বাদ জু’মা নিজ গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে। মরহুমার নামাজে জানাজায় স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ’সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।
আজ জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার সহকারী এস এম আব্দুল্লাহ স্বাক্ষরিত শোকবার্তায় এই তথ্য জানান হয়।
শোকবাণী
হাজেরা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে মহানগরী আমির হাজেরা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণেরে তাওফিক কামনা করেন।
এমবি





